• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

আমি আমার স্বামীকে নিয়ে মুগ্ধ : রাশমিকা

বিনোদন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও তার স্ত্রী রাশমিকা মান্দানা। এবার স্বামীর পক্ষ নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। অনলাইনে বিজয়কে লক্ষ্য করে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, তাদের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ বিবৃতিতে রাশমিকা বলেন, তাদের সম্পর্ক নিয়ে অনলাইনে যে আলোচনা চলছে, তার অনেকটাই প্রেক্ষাপটের বাইরে গিয়ে করা হচ্ছে। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনার জবাব দেন না তিনি। তবে এবার বিষয়টি সীমা ছাড়িয়ে গেছে বলে মনে করছেন এই অভিনেত্রী।

বিতর্কের সূত্রপাত করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে। সেখানে রাশমিকা জানান, একবার বিমানবন্দরে বসে তিনিই প্রথম বিজয়ের সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিজয়কে একশবার পর্যন্ত বলতে হয়েছিল তাকে। পরে রাশমিকা ব্যাখ্যা করেন, বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে প্রায় এক বছর ধরে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

তবে রাশমিকার ভাষ্য, বিষয়টি কে কতবার বিয়ের কথা বলেছেন কিংবা সিদ্ধান্ত নিতে কার কত সময় লেগেছে, তা নিয়ে ছিল না। বরং দুজনের একে অপরকে বোঝার জন্য সময় নেওয়া এবং জীবনের নানা পরিস্থিতিতে একসঙ্গে থাকার বিষয়ে নিশ্চিত হওয়াই ছিল তাঁদের আলোচনার মূল বিষয়। রাশমিকা লেখেন, আমাদের দুজনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হলেও তা একে অপরের পরিপূরক। আমি আবেগ দিয়ে ভাবি, আর ও সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব দিকগুলো বিবেচনা করে। আমাদের জীবনে দুজনেরই এই গুণগুলো প্রয়োজন।

বিয়েকে কেবল আংটি পরানো কিংবা হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না এই অভিনেত্রী। তার কাছে বিয়ে মানে একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা। বিজয়কে নিয়ে নিজের ভালোবাসার কথাও অকপটে জানিয়েছেন তিনি। রাশমিকার কথায়, আমি আমার মানুষটাকে নিয়ে ভীষণ মুগ্ধ। এটা কখন থেকে খারাপ কিছু হয়ে গেল?

বিজয়কে বারবার বিয়ে করতে রাজি বলেও জানিয়েছেন রাশমিকা।

তিনি বলেন, এমন একজন মানুষ খুঁজে নিন, যিনি আপনাকে এত সুন্দরভাবে ভালোবাসবেন যে বিয়ের পরও তাকে আবার বলবেন, চলো বিয়ে করি। আমি হাজারবার এটা করতে রাজি ১০০ বার তো কিছুই না।

সম্পর্ক নিয়ে অনাকাঙ্ক্ষিত পরামর্শ দেয়া ব্যক্তিদেরও জবাব দিয়েছেন রাশমিকা। তিনি বলেন, জীবনের কঠিন সময়ে বিজয় তার পাশে ছিলেন এবং এখনো আছেন। বর্তমানে তিনি নিজের জীবনে সবচেয়ে সুখী বলে জানিয়েছেন। রাশমিকা আরও বলেন, আমি সুখী, পরিতৃপ্ত এবং নিজেকে ভাগ্যবান মনে করি।

তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া ধারণার বদলে নিজেদের বক্তব্য ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। স্বামীকে সমর্থন জানাতে গিয়ে রাশমিকা নারীবাদ প্রসঙ্গেও কথা বলেন। তার মতে, নিজের সম্পর্কে সমালোচনা সহ্য করতে পারলেও পরিবারকে না জেনে তাঁদের নিয়ে মন্তব্য করা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় বিশেষ আয়োজন

তিনি লেখেন, আমাকে নিয়ে যত খুশি সমালোচনা করুন। আমি নিতে পারব। কিন্তু আমার পরিবারকে না জেনে তাদের নিয়ে কথা বলা নারীবাদ নয়। এটা নারীবাদের আড়ালে হয়রানি। রাশমিকার মতে, নারীবাদের মূল কথা অন্যকে ছোট করা কিংবা নারী-পুরুষের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা নয়; বরং নিজের জীবন নিজের মতো করে বেছে নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করা।

এদিকে অনলাইনে সমালোচনার জবাবে বিজয়ও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে অনুষ্ঠান দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্লেষণ করা ব্যক্তিদের নিয়ে রসিকতা করা হয়েছে। পাশাপাশি রাশমিকার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, তারা দুজনই একসঙ্গে সুখী। বিজয় লিখেছেন, যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন, তাদের জন্য বলছি আমরা দুজনই দারুণ সুখী। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। পৃথিবীর বিপরীতে যদি শুধু আমি আর ও থাকি, তাতেও আপত্তি নেই। সূত্র: টেলিগ্রাফ

কে

  • রাশমিকা
এ সম্পর্কিত আরও খবর
বিজয়-রাশমিকাকে ঘিরে নতুন গুঞ্জন, আলোচনায় ইনস্টাগ্রাম
বিজয়-রাশমিকাকে ঘিরে নতুন গুঞ্জন, আলোচনায় ইনস্টাগ্রাম
বিজয়কে বিয়ের জন্য এক বছর বোঝান রাশমিকা, প্রেম নিয়ে মুখ খুললেন তারকা জুটি
বিজয়কে বিয়ের জন্য এক বছর বোঝান রাশমিকা, প্রেম নিয়ে মুখ খুললেন তারকা জুটি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছেন রাশমিকা মান্দানা
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছেন রাশমিকা মান্দানা
রাশমিকাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়
রাশমিকাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X